লেনদেনে শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:২৬
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা। রবিবার (২০ নভেম্বর) কোম্পানিটির ৩৪ কোটি ৯০ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সী-পার্ল হোটেল কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৫ লাখ ১০ হাজার টাকার।
নাভানা ফার্মার ১৮ কোটি ৪ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নাভানা ফার্মা, পদ্মা লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার, ইন্ট্রাকো সিএনজি, সামিট এলায়েন্স পোর্ট, ডেলটা লাইফ ইন্সুরেন্স এবং আমরা টেকনোলজি।
ইউডি/কেএস

