পুঁজিবাজারে সূচকের বড় পতন
উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৫০
সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফের মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার ডিএসইতে ৪২২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে ১২৯ কোটি ২৪ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার ডিএসইতে ৫৫২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮০ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২০টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট কমেছে। রবিবার সিএসইতে ৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/সুপ্ত

