সড়ক দুর্ঘটনা এড়াতে শক্তিশালী আইনের দাবি

সড়ক দুর্ঘটনা এড়াতে শক্তিশালী আইনের দাবি

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:১৫

বাংলাদেশে মৃত্যুর অন্যতম প্রথম কারণ সড়ক দুর্ঘটনা। এই অবস্থায় সড়কে মৃত্যুর মিছিল বন্ধ করতে সড়ককে নিরাপদ করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ লক্ষ্যে জাতিসংঘ নির্ধারিত নিরাপত্তা কৌশল অনুসরণ করে শক্তিশালী সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন জরুরি বলে মত তাদের।

রবিবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ব সড়ক দুর্ঘটনায় হতাহত স্মরণ দিবস উপলক্ষে জাতীয় পক্ষাঘাত হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (নিটোর) মিলনায়তনে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বিশেজ্ঞরা। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং রোড সেইফটু কোয়ালিশন বাংলাদেশ।

আলোচকরা বলেন, সড়ক দুর্ঘটনা সকল বয়সের মানুষের ক্ষেত্রে দুর্ঘটনাজনিত মৃত্যুর অষ্টম কারণ। সড়ক দুর্ঘটনা বাংলাদেশে উদ্বেগজনক জনস্বাস্থ্য সমস্যা হিসেবে সামনে চলে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ২০১৬ সালে প্রায় ১৬ হাজার মানুষ প্রাণ হারায়। পঙ্গুত্ব বরণ করেন তিন লাখের বেশি মানুষ। এ অবস্থায় সড়কে মৃত্যুর মিছিল বন্ধ করতে হলে শক্তিশালী সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন দরকার।

বিশেষজ্ঞরা বলেন, দেশের সড়ক যোগাযোগকে নিরাপদ করতে জাতিসংঘ প্রণীত গাইডলাইন অনুসারে সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিরাপদ যানবাহন নিশ্চিত করতে হবে। সড়ক ব্যবহারকারীদের জন্য নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সড়কে দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থা গ্রহণ ও চালকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

নিটোর পরিচালক অধ্যাপক ডা. আবিদুল গণির সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন ফটোগ্রাফিক ডিরেক্টর মিশুক মুনিরের স্ত্রী মঞ্জুলী কাজী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহাসচিব এবং নিটোরের সাবেক পরিচলাক অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী), বাংলাদেশ অর্থেপেডিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম প্রমুখ।

এর আগে সড়ক দুর্ঘটনার বিষয়ে একটি সচেতনতামূলক শোভাযাত্রা জাতীয় পক্ষাঘাত হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র থেকে শ্যামলী শিশুমেলা সড়ক প্রদক্ষিণ করে।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading