আমেরিকায় সমকামী নাইট ক্লাবে হামলা, নিহত ৫

আমেরিকায় সমকামী নাইট ক্লাবে হামলা, নিহত ৫
এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির অবস্থান শনাক্ত করতে না পারলেও সন্দেহের তালিকায় এক ব্যক্তির নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:৪৯

আমেরিকার পশ্চিমাঞ্চলীয় রাজ্য কলোরাডোর একটি সমকামী নাইট ক্লাবে হামলায় পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৯ নভেম্বর) রাতে কলোরাডো স্প্রিয়ের ওই নাইট ক্লাবে হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।

রাত ১২টার একটু আগে কলোরাডো স্প্রিয়ের পুলিশ টেলিফোনে হামলার বিষয়টি জানতে পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির অবস্থান শনাক্ত করতে না পারলেও সন্দেহের তালিকায় এক ব্যক্তির নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ধারণা হামলাকারী একাই ছিলেন। তবে সন্দেহভাজন ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading