পাংশা-কালুখালী উপজেলা সমিতি, ঢাকা: বার্ষিক প্রীতি সম্মিলন ও ছাত্রবৃত্তি প্রদান ২৫ নভেম্বর

পাংশা-কালুখালী উপজেলা সমিতি, ঢাকা: বার্ষিক প্রীতি সম্মিলন ও ছাত্রবৃত্তি প্রদান ২৫ নভেম্বর

রাজবাড়ী থেকে জুলফিকার আলি। রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:০০

পাংশা-কালুখালী উপজেলা সমিতি, ঢাকা’র বার্ষিক প্রীতি সম্মিলন ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান আগামী ২৫ নভেম্বর (শুক্রবার) আয়োজন করা হবে। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে এদিন বিকাল সাড়ে-তিনটায় এই সম্মিলন শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-২ এর সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম। এছাড়াও উপস্থিত থাকবেন পাংশা-কালুখালী উপজেলা সমিতি, ঢাকা’র উপদেষ্টাবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খোন্দকার মো. আসাদুজ্জামান, সভাপতি, পাংশা-কালুখালী উপজেলা সমিতি, ঢাকা ও প্রাক্তন সচিব। অনুষ্ঠানে সমিতির সকল সদস্যদের সপরিবারে উপস্থিত থাকার জন্য সাধারন সম্পাদক মো: মঞ্জুর কাদীর আহবান জানিয়েছেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading