আমি খেলা ঠিকঠাক বুঝি না: শবনম ফারিয়া

আমি খেলা ঠিকঠাক বুঝি না: শবনম ফারিয়া

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:১৫

কাতারে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আয়োজন ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২’। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই ফুটবল মহাযজ্ঞকে ঘিরে এখন সরগরম গোটা দুনিয়া। বরাবরের মতো বাংলাদেশও মেতেছে এই আয়োজনকে ঘিরে। বাংলাদেশে ফুটবল ভক্তদের একটা বিরাট অংশ বিশ্বকাপের সময় ব্রাজিল-আর্জেন্টিনাকে সমর্থন করে। তারই প্রতিফলন দেখা যায় বাড়ি বাড়ি উড়ানো পতাকা বা ভক্তদের গায়ে পরা জার্সিতে।

তবে দেশের জনপ্রিয় অভিনয় শবনম ফারিয়া জানিয়েছেন, তিনি এই খেলাটা ঠিকঠাক বোঝেন না। কিন্তু সুন্দর চেহারার কারণে স্পেনকে সাপোর্ট করছেন ‘দেবী’ তারকা। রবিবার (২০ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুকে এমনটাই জানালেন ফারিয়া। তিনি লেখেন, ‘সবাই জানতে চাচ্ছে কোন টিম সাপোর্ট করি! যেহেতু খেলা ঠিকঠাক বুঝি না, খেলা দিয়ে কাউকে সাপোর্ট করা ঠিক হবে না।’

এরপর এই অভিনেত্রী বলেছেন, ‘আমি ভাই সুন্দরের পূজারি, অনেক গবেষণা করে যা বুঝলাম, স্পেনের চেয়ে সুন্দর প্লেয়ার আর কোন টিমে নাই। সো, যা বুঝি না তা নিয়ে বেশি মাথা না ঘাটাই , আমি বরং স্পেনই সাপোর্ট করি!’ উল্লেখ্য, এবারের বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ১০টায় স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর। ম্যাচটি হবে আল বাইত স্টেডিয়ামে।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading