অনলাইনে ফুটবল বিশ্বকাপ দেখার উপায়

অনলাইনে ফুটবল বিশ্বকাপ দেখার উপায়

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:২৫

আজ থেকে শুরু হচ্ছে বহুল প্রতিক্ষীত কাতার বিশ্বকাপ। ২৯ দিন ধরে মরুর বুকে চলবে পায়ে পায়ে ফুটবল যুদ্ধ। পছন্দের দলের খেলা দেখার জন্য মুখিয়ে সবাই। ফুটবলের প্রতিটি মুহূর্ত উপভোগের অন্যতম উপায় হচ্ছে টেলিভিশন আর অনলাইন। দেশের তিনটি টেলিভিশনে দেখা যাবে কাতার বিশ্বকাপ। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিসহ বেসরকারি টি স্পোর্টস ও গাজী টিভিও দর্শকদের চাহিদা বুঝে সবখেলা সম্প্রচার করছে।

যারা মোবাইল, ল্যাপটপ বা স্মার্ট টিভিতে খেলা দেখতে চান। তাদের জন্য থাকছে ডিজিটাল প্ল্যাটফর্ম টফি। যার অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পাশাপাশি ওয়েবসাইট https://toffeelive.com/ এ ঢুকেও বিনামূল্যে সবগুলো খেলা উপভোগ করা যাবে।

উদ্বোধনী দিনে রবিবার মাঠে নামছে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। ম্যাচ শুরু হবে রাত ১০টায়।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading