জাতীয় মহিলা সংস্থা, সাতক্ষীরা: আবারও চেয়ারম্যান জ্যোৎস্না আরা

জাতীয় মহিলা সংস্থা, সাতক্ষীরা: আবারও চেয়ারম্যান জ্যোৎস্না আরা

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:১৫

আবারও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কমিটির চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা। জ্যোৎস্না আরা’কে আবারও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান করে ০৪ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ (১৯৯১ সনের ৯নং আইন) এর ১০ ধারার (৩) উপধারা মোতাবেক জেলা প্রশাসক সাতক্ষীরা এর সুপারিশের ভিত্তিতে ৩২.০০.০০০০.০৩৮.০৬.০৭৫.১৮-৪১০ নং- স্মারকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব দিলীপ কুমার দেবনাথ স্বাক্ষরিত জাতীয় মহিলা সংস্থার ০৫ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।

জ্যোৎস্না আরা ১৯৯০ সালের ছাত্র আন্দোলনে, স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের অংশ গ্রহণের মাধ্যমে রাজনীতিতে যাত্রা শুরু করেন। কলেজ ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে, পর্যায়ক্রমে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ছাত্রলীগের আহবায়ক, জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের মধ্য দিয়ে রাজপথের আন্দোলন সংগ্রামের সাহসী মুজিব সৈনিক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিবকন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের আদর্শ্যে অনুপ্রাণিত।

জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কমিটির অন্য সদস্যরা হলেন- এ্যাড. ফরিদা আক্তার বানু, ফারজিনা নাহিদ নিগার, তানিয়া সুলতানা ও রুমা রানী বরকন্দাজ। জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কমিটির নেতৃবৃন্দরা সাতক্ষীরাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading