ঝুলন্ত পার্লামেন্টের পথে মালয়েশিয়া
সুস্পষ্টভাবে কোনো দল জয়ী না হওয়ায় মালয়েশিয়ায় রাজনৈতিক অনিশ্চয়তা থেকে যাবে। যদিও আনোয়ার ও মহিউদ্দিন উভয়েই তাদের জোটের সরকার গঠন করার মতো পর্যাপ্ত সমর্থন রয়েছে বলে দাবি করেছেন।
উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:৩০
সদ্য অনুষ্ঠিত মালয়েশিয়ার নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় একটি ঝুলন্ত পার্লামেন্টের দিকে এগিয়ে যাচ্ছে দেশটির সরকারব্যবস্থা। মালয়েশিয়ার নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
নির্বাচনে বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহীমের পাকাতান হারাপান (পিএইচ বা অ্যালায়েন্স অব হোপ) ২২২ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে ৮২টি আসন নিশ্চিত করেছে। আর মহিউদ্দিন ইয়াসিনের মালয়ভিত্তিক পেরিকাতান ন্যাশনাল বা ন্যাশনাল অ্যালায়েন্স পেয়েছে ৭৩টি আসন।
আরো পড়ুন>>> প্রথমবারের মতো নির্বাচনে হারলেন মাহাথির মোহাম্মদ
এ ছাড়া প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গ্যানাইজেশন (ইউএমএনও) পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল কোয়ালিশন বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। তারা পেয়েছে মাত্র ৩০টি আসন।

সুস্পষ্টভাবে কোনো দল জয়ী না হওয়ায় মালয়েশিয়ায় রাজনৈতিক অনিশ্চয়তা থেকে যাবে। যদিও আনোয়ার ও মহিউদ্দিন উভয়েই তাদের জোটের সরকার গঠন করার মতো পর্যাপ্ত সমর্থন রয়েছে বলে দাবি করেছেন। তবে তারা কাদের সঙ্গে জোট গঠন করবেন, তা প্রকাশ করেননি।
এবারের নির্বাচনে অপ্রত্যাশিতভাবে পরাজয় বরণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। পুরো রাজনৈতিক ক্যারিয়ারে এবারই তিনি নিজ আসনে হারলেন। ওই আসনে পাঁচ প্রার্থীর মধ্যে তিনি চতুর্থ হয়েছেন।
ইউডি/এআই

