সেই জঙ্গিদের যেকোনও সময় গ্রেফতার করা হবে: ডিবি প্রধান
উত্তরদক্ষিণ । সোমবার, ২১ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:২০
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আদালত পাড়া থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া দুই মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিসহ তাদের সহযোগীদের নজরদারিতে রাখা হয়েছে। যেকোনও সময় গ্রেফতার করা হবে।সোমবার (২১ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
হারুন অর রশীদ বলেন, ঘটনার পরপরই মহানগর পুলিশের ডিবি, সিটিটিসি ও থানা পুলিশসহ বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন। তাৎক্ষণিকভাবে ঢাকা শহরের সকল পয়েন্টে চেকপোস্ট বসায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেছি।
জঙ্গিদের আনা নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয় দাবি করে ডিবি প্রধান বলেন, তারপরেও গতকালের ঘটনায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপির প্রতিটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া রাজধানীর সব সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।
ইউডি/সুপ্ত

