এসএসসির ফল প্রকাশ ২৮ নভেম্বর
উত্তরদক্ষিণ । সোমবার, ২১ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:৩০
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ২৮ নভেম্বর। সোমবার (২১ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ওইদিন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। এরপর শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এরপর পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।
প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।
ইউডি/সুপ্ত

