শীতের আগমন: ঠাকুরগাঁওয়ে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগর

শীতের আগমন: ঠাকুরগাঁওয়ে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগর

উত্তরদক্ষিণ । সোমবার, ২১ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৫০

প্রশান্তির ঘুমের জন্য সবচেয়ে উপযোগী ঋতু শীত। দিনে গরম আর রাতে শীত, বইতে শুরু করে হিমেল হাওয়া। রাতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে উঠে ঠান্ডা। সেভাবে শীতের শুরু না হলেও জলবায়ু পরিবর্তনে অনুভূত হচ্ছে শীতের আমেজ। আর এই শীত মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে ঠাকুরগাঁওয়ের মানুষের হিড়িক পড়েছে লেপ-তোষক বানাতে।

সোমবার (২১ নভেম্বর) পৌর শহরের বিভিন্ন স্থানে লেপ-তোষক বানানোর দৃশ্য চোখে পরে। এর মধ্যে শহরের গোধুলী বাজার, কালিবাড়ী, টেকনিকাল কলেজ মোড়, বাসষ্ট্যান্ড, নরেশ চৌহান সড়ক, ঠাকুরগাঁও রোডসহ বিভিন্ন জায়গার সামনে লেপ-তোষক বানাতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দোকানের সামনে বসে একের পর এক লেপ-তোষক বানাচ্ছেন তারা।

নরেশ চৌহান সড়কের লেপ-তোষকের দোকানদার আব্দুল জলিল জানান, প্রতিদিন তারা লেপ সেলাই করে থাকেন। সাইজ অনুযায়ী প্রতিটি লেপে তারা মুজরি পান দেড়শ থেকে ২’শ টাকা। আর সেলাইকর্মীরা সবাই একই নিয়মে মুজরি নিয়ে থাকেন। দিনশেষে ৫’শ থেকে ৮’শ টাকা রোজগার হয় তাদের। তা দিয়েই সংসার চালান তারা।

তুলা ও কাপড়ের মূল্যবৃদ্ধি পাওয়ায় গত বছরের তুলনায় এ বছর লেপ-তোষক বানাতে খরচ কিছুটা বেশি

শহরের কালিবাড়ি এলাকার মিন্টু তুলা ঘরের স্বত্তাধিকারী মিন্টু ইসলাম জানান, তুলা ও কাপড়ের মূল্যবৃদ্ধি পাওয়ায় গত বছরের তুলনায় এ বছর লেপ-তোষক বানাতে খরচ কিছুটা বেশি। শিমুল তুলা প্রতি কেজি ৬৫০ থেকে ৮৫০ টাকা বা এর চেয়ে বেশি, কার্পাস তুলা ১৫০ থেকে আড়াইশ টাকা, গার্মেন্টস তৈরি কালো হুলু কালা পচা তুলা ৩০ থেকে ৪০ টাকা, সাদা তুলা ৮৫ থেকে ১শ টাকায় কিনতে হচ্ছে বলে জানান তিনি। এছাড়াও কাপড়ের গজ মান অনুযায়ী প্রতি গজ ৪৫ থেকে ৫০ টাকা। সব মিলিয়ে ভালো মানের একটি লেপ বানাতে ১ হাজার থেকে ১ হাজার ৪শ টাকার মতো খরচ পরছে। একই মানের একটি তোষকেও খরচ আসে প্রায় আড়াই হাজার থেকে ৩ হাজার টাকা। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন করিগররা।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading