সাবেক অর্থ প্রতিমন্ত্রী আবুল হোসেন আর নেই
উত্তরদক্ষিণ । সোমবার, ২১ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৫৫
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ্ মোহাম্মদ আবুল হোসেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সোমবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
শাহ্ মোহাম্মদ আবুল হোসেন একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বরিশাল উত্তর জেলা বিএনপি সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি ২০০১ চার দলীয় জোট সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে ছাড়াও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, শাহ মোহাম্মদ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
ইউডি/আতা

