ইংল্যান্ড-ইরান ম্যাচে লড়াইটা যেন মাঠের বাইরেও
উত্তরদক্ষিণ । সোমবার, ২১ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৫৫
বিশ্বকাপে ইংল্যান্ড-ইরান ম্যাচ আজ। ম্যাচটা বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মাঠে গড়াবে। তবে মাঠের লড়াইয়ের বাইরেও দুই দেশের লড়াইটা যেন অন্য দিকেও। পুলিশের হেফাজতে মাশা আমিনির হত্যা ঘটনায় উত্তাল হয়ে আছে ইরান। এর প্রতিবাদের মঞ্চ হতে পারে কাতার বিশ্বকাপ। একই অবস্থা ইংল্যান্ডেরও। তারা অবশ্য কাতারের সমকামী বিদ্বেষের প্রতিবাদ জানাতে আগেই ঘোষণা দিয়ে রেখেছে। ফলে দুই দলের ভিন্নমুখী প্রতিবাদ উত্তাপের আবহই তৈরি করে রাখছে। তার ওপর এই প্রথম দুই দল একে অপরের মুখোমুখি! সবমিলে ম্যাচটা আলাদা করে নজরে থাকবে সবার।
ইরানের কোচ কুইরোজ কয়েক দিন আগে অনুমতি দিয়ে রেখেছেন শিষ্যদের। বলেছেন, তারা ফিফার নিয়ম মেনে মাশা আমিনির হত্যার প্রতিবাদ জানাতে পারবেন। ইংল্যান্ড এক্ষেত্রে ফিফার নিয়মের তোয়াক্কা করছে না। কাতারের সমকামী বিদ্বেষের প্রতিবাদ হিসেবে ‘ওয়ান লাভ’ আর্ম ব্যান্ড পরে মাঠে নামবেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন।
ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটকে প্রশ্ন করা হয়েছিল দেশটিতে চলমান ঘটনায় যেসব খেলোয়াড়রা প্রতিবাদ জানাচ্ছেন, তার দৃষ্টিতে সেটা সমর্থনযোগ্য কিনা। জবাবে ইংলিশ কোচ মনোযোগটা ফুটবলের বাইরে সরতে দিলেন না, মনে হয় না এই জায়গায় আমার কিছু বলার আছে। আমরা ফুটবলে মনোযোগ রাখতে চাই। অপেক্ষাকৃত তরুণদের উপর ভরসা করেই এগিয়ে যেতে থাকেন সাউথগেট।
ইউডি/সুপ্ত

