পদ্মা ও মেঘনা নামেই হচ্ছে নতুন দুই বিভাগ

পদ্মা ও মেঘনা নামেই হচ্ছে নতুন দুই বিভাগ
রোববার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ‘পদ্মা’ ও ‘মেঘনা’ বিভাগ গঠনের প্রস্তাব উঠবে।

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:৩২

ফরিদপুর অঞ্চেলের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ গঠন করতে যাচ্ছে সরকার।

এরই মধ্যে দুই বিভাগের নাম নির্ধারণ করে প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী রোববার (২৭ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ‘পদ্মা’ ও ‘মেঘনা’ বিভাগ গঠনের প্রস্তাব উঠছে।

ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading