সিরিয়ায় তুর্কী রকেট হামলায় নিহত ৫

সিরিয়ায় তুর্কী রকেট হামলায় নিহত ৫
আঙ্কারার দাবি, সিরিয়া ও ইরাকে ৮৯টি লক্ষ্য ধ্বংস করেছে তাদের যুদ্ধবিমান। এতে নিহত হয় ওয়াইপিজি ও পিকেকে’র ১৮৪ সেনা। জবাবে কুর্দি বাহিনীও হামলা চালায়।

উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:৩৮

সিরিয়ার তুর্কী বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত শহর আজাজে রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচ জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন। আজাজের হাসপাতালের নার্স এবং কর্মীরা জানান, নিহতদের মধ্যে রয়েছে এক শিশু এবং চারজন পুরুষ। এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মঙ্গলবার হামলা চালানো হয় উত্তর পশ্চিমাঞ্চলের তুরস্ক সমর্থিত বিদ্রোহী অধ্যুষিত সীমান্তবর্তী শহরটিতে। এ হামলায় বিধ্বস্ত হয়েছে একাধিক স্থাপনা। সম্প্রতি ইস্তাম্বুলে বোমা হামলায় ছয় জনের মৃত্যুর পরই উত্তেজনা বাড়ে সিরিয়া-তুর্কি সীমান্তবর্তী অঞ্চলে।

আঙ্কারার দাবি, সিরিয়া ও ইরাকে ৮৯টি লক্ষ্য ধ্বংস করেছে তাদের যুদ্ধবিমান। এতে নিহত হয় ওয়াইপিজি ও পিকেকে’র ১৮৪ সেনা। জবাবে কুর্দি বাহিনীও হামলা চালায়।

এর আগে সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কে তিন নাগরিক নিহত হয়। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে স্থল অভিযান শুরুর ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

গত ১৩ নভেম্বর, ইস্তাম্বুলে বোমা হামলায় ছয় তুর্কি নাগরিক নিহত হয়। এ হামলার জন্য সিরিয়ার কুর্দি বাহিনীকে দায়ী করেছে তুরস্ক।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading