একযোগে ২৩ ডিসিকে বদলি
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ নভেম্বর ২০২২ । আপডেট ২৩:৫৫
দেশের ২৩ জেলা প্রশাসককে (ডিসি) একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম জেলার নামও।
বুধবার (২৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বদলির বিষয়টি জানানো হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে ঢাকায় বদলি করা হয়েছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমকে কুমিল্লায় পাঠানো হয়েছে।


একজন জেলা প্রশাসকের মেয়াদকাল তিন বছর। নির্বাচনকে ঘিরে বড় ধরনের এই রদবদল করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইউডি/এআই

