নৌকা মাথায় শরীয়তপুরের মোহাম্মদ আলী যশোরে

নৌকা মাথায় শরীয়তপুরের মোহাম্মদ আলী যশোরে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি তার রয়েছে অকৃত্রিম ভালোবাসা। যেখানেই দলটির সমাবেশ হয় সেখানেই তিনি নৌকা মাথায় হাজির হন।

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:৪৮

বাংলাদেশের লাল সবুজের পতাকার পোশাক পরে মাথায় নৌকা নিয়ে যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশে হাজির হয়েছেন শরীয়তপুরের মোহাম্মদ আলী। তিনি শরিয়তপুর শহরের চিকুন্জি এলাকার বাসিন্দা।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি তার রয়েছে অকৃত্রিম ভালোবাসা। যেখানেই দলটির সমাবেশ হয় সেখানেই তিনি নৌকা মাথায় হাজির হন।

সমাবেশস্থলসহ শহরের বিভিন্ন জায়গায় মোহাম্মদ আলীর সঙ্গে অনেককেই সেলফি তুলতে দেখা যায়।

দলীয় সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় ব্যানারে ঢাকার বাহিরে প্রধানমন্ত্রীর এটিই প্রথম জনসভা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গোটা যশোর জেলা এখন নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে।

নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের স্মরণকালে এটিই সবচেয়ে বৃহত্তম জনসমাবেশ হতে চলছে। বৃহত্তর যশোর জেলাসহ খুলনা বিভাগের ১০ জেলা থেকেও কয়েক লাখ নেতাকর্মী এ সমাবেশে যোগদান করেছেন। এ জনসমাবেশ জনসমুদ্রে রূপ নিয়েছে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading