প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৩৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শোনসুক তাকেইয়ের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে যাওয়ার কথা ছিল।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর পেছাচ্ছে। সফরে দ্বিপক্ষীয় বেশ কিছু চুক্তি ও সমঝোতার ব্যাপারে এখনো সুরাহা হয়নি। আলোচনা চলছে।’
এর আগে প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে জাপানের সহকারী মন্ত্রী দুই দিনের সফরে অক্টোবরে বাংলাদেশে আসেন। তিনি ২৭ অক্টোবর সকালে পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর পেছাচ্ছে। সফরে দ্বিপক্ষীয় বেশ কিছু চুক্তি ও সমঝোতার ব্যাপারে এখনো সুরাহা হয়নি। আলোচনা চলছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম
ওই দিনই প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সফরকালে জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্ব’ পর্যায়ে উন্নীত করা হবে।
ইউডি/এআই

