লংমার্চে সাধারণ মানুষকে টানতে পারেনি জামায়াত জোট: রাশেদ

লংমার্চে সাধারণ মানুষকে টানতে পারেনি জামায়াত জোট: রাশেদ

উত্তরদক্ষিণ। শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১১:০৫

জামায়াতে ইসলামী ঘোষিত লংমার্চে দলীয় নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের তেমন কোনো আগ্রহ ও অংশগ্রহণ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

রাশেদ খাঁন বলেন, লংমার্চ ঘিরে বিরোধীদলের নেতাদের মুখে হতাশার ছাপ দেখা যাচ্ছে। তারা ভেবেছিলেন, রাস্তার দুই পাশে জনতার ঢল নামবে এবং জামায়াতের আমিরের গাড়ি জনতার উপচে পড়া ভিড়ে এগোতে পারবে না। কিন্তু লংমার্চে দেশি-বিদেশি বিনিয়োগের পরও সাধারণ মানুষকে টানতে পারেনি জামায়াত নেতৃত্বাধীন ৯ দলীয় জোট। এরই মধ্যে দুই দল জামায়াতের জোট ছেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি বলেন, সাধারণ মানুষ বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে। ছয় মাসের সরকারের ওপর ১৮ থেকে ২০ বছরের সমস্যা, সংকট ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা মূর্খতার শামিল।

রাশেদ খাঁন বলেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সংসদ বাস্তবায়নের সর্বোচ্চ প্রচেষ্টা সরকার করে যাচ্ছে। সুতরাং বিরোধীদলের ছয় দফায় জনগণের কোনো আগ্রহ নেই।

লংমার্চের কারণে জনভোগান্তি বাড়ছে দাবি করে তিনি বলেন, এভাবে রাস্তাঘাট বন্ধ রাখায় এবং ৩ থেকে ৪ লাখ লিটার তেল অপচয় করার কারণে সাধারণ মানুষের ভোগান্তি আরো বাড়ছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading