কুমিল্লায় বিএনপির সমাবেশ, হচ্ছে না পরিবহন ধর্মঘট

কুমিল্লায় বিএনপির সমাবেশ, হচ্ছে না পরিবহন ধর্মঘট
‘আমরা চাই বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করুক, তাই ধর্মঘটে যাচ্ছি না।’

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:২৩

খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর ও সিলেটে গণসমাবেশ করেছে দলটি।

আগামী ২৬ নভেম্বর কুমিল্লা কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশ করবে বিএনপি। তবে অন্যান্য সমাবেশের মতো এবার কুমিল্লার সমাবেশের আগে পরিবহন ধর্মঘট হচ্ছে না।

জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা চাই বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করুক, তাই ধর্মঘটে যাচ্ছি না।’

কুমিল্লা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ‘ধর্মঘট বিএনপির সমাবেশ ঠেকাতে পারেনি, পারবেও না। যেখানেই সরকার সমর্থক পরিবহন নেতারা ধর্মঘট দিয়েছেন সেখানে লোক সমাগম প্রচুর হয়েছে। পরিবহন নেতাদের শুভবুদ্ধি উদয়ের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি।’

ইতোমধ্যে সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন বিএনপি। মঞ্চ তৈরির কাজও শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে দলটি।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading