নেইমারের বিশ্বকাপ কি শেষ?

নেইমারের বিশ্বকাপ কি শেষ?

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:২২

সার্বিয়ার বিপক্ষে ফোলা গোড়ালি নিয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ায় নেইমারকে নিয়ে জেগেছে শঙ্কা। পরের ম্যাচে খেলতে পারবেন, নাকি শেষই হয়ে গেল তার বিশ্বকাপ? তবে, এসব আশঙ্কা উড়িয়ে দিয়েছেন ব্রাজিল কোচ তিতে। তার বিশ্বাস, বিশ্ব মঞ্চে খেলা চালিয়ে যাবেন তারকা এই ফরোয়ার্ড।

ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেন, নেইমারের চোটের অবস্থা জানতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষা করবেন তারা। এরপর তাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ব্রাজিলের পরের ম্যাচ আগামী সোমবার, সুইজারল্যান্ডের বিপক্ষে। মাঝে তাই কয়েকদিন সময় পাচ্ছেন নেইমার সেরে ওঠার জন্য।

তিতে অবশ্য ভয়ের কিছু দেখছেন না। সংবাদিকদের তিনি শুনিয়েছেন আশার বানী। তার মতে, ব্রাজিলের পরের ম্যাচেই খেলবেন নেইমার। আমরা আত্মবিশ্বাসী, নেইমার খেলবে। সে বিশ্বকাপে খেলা চালিয়ে যাবে। আমি দেখিনি সে আঘাত পেয়েছে। ব্যথা সয়েও খেলে যাওয়ার সামর্থ্য তার ছিল। এমনকি সে আমার চোখও ফাঁকি দিয়েছে।

২০১৪ সালে ঘরের মাঠের আসরে পিঠে চোট পেয়ে শেষ হয়ে গিয়েছিল নেইমারের বিশ্বকাপ। দলের এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় থাকা রিশার্লিসন বলেছেন, প্রাথমিকভাবে গুরুতর মনে হচ্ছে না চোট।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading