প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পঞ্চগড়ে কৃষক সমাবেশ

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পঞ্চগড়ে কৃষক সমাবেশ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত নির্দেশনা ‘দেশের এক ইঞ্চি জমিও পরিত্যক্ত/অনাবাদি রাখা যাবে না’ বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ের বোদা উপজেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বোদা উপজেলা পরিষদ চত্বরে ওই সমাবেশের আয়োজন করে উপজেলা প্রশাসন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুনা লায়লা কৃষি সম্প্রসারণের উপ পরিচালক মো. রিয়াজউদ্দীন, বিএডিসির উপ পরিচালক মাজহারুল ইসলাম, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি।

সমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কৃষকদের এক ইঞ্চি জমি খালি না রেখে বেশি বেশি করে ফসল ফলানোর তাগিদ প্রদান করেন। দেশের খাদ্য উৎপাদন বাড়িয়ে রপ্তানি যোগ্য ফসল উৎপাদনের পরামর্শ প্রদান করেন। সেই সাথে যে কোন ফসল ফলানোর ক্ষেত্রে উন্নত জাতের বীজ ব্যবহারের করতে কৃষকদের পরামর্শ দেন বক্তারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লুর প্রমুখ। কৃষক সমাবেশে উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান, উপ সহকারী কৃষি কর্মকর্তা, উপ সহকারী ভ‚মি কর্মকর্তা, উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ, কৃষক সংগঠনের নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading