হুমকি দিয়ে মানুষকে দাবিয়ে রাখা যাবে না : খন্দকার মোশাররফ

হুমকি দিয়ে মানুষকে দাবিয়ে রাখা যাবে না : খন্দকার মোশাররফ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:০০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গুম, খুন ও হত্যার হুমকি দিয়ে কুমিল্লার তথা বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। আগামীকাল কুমিল্লার গণসমাবেশে অবৈধ ফ্যাসিবাদ সরকারকে লাল কার্ড দেখাবো। গণসমাবেশের আগের দিন শুক্রবার (২৫ নভেম্বর) সকালে কুমিল্লায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গণসমাবেশ সফল করার লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ বলেন, বিএনপির সমাবেশ পূর্বাচল থেকে যেহেতু সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত আসতে পেরেছে, পল্টন ময়দানেও আসবে। পল্টন ময়দানেই হবে ১০ ডিসেম্বরের সমাবেশ। এটা হবে ঢাকা বিভাগীয় গণসমাবেশ।

কুমিল্লা শহরে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

তিনি আরও বলেন, মানুষ এখন এই সরকারকে আর চায় না। তার উৎকৃষ্ট প্রমাণ শেখ হাসিনা নিজেই। তিনি যশোরে বলেছেন, আপনারা যারা এই লুটকারী বিএনপি, সাজাপ্রাপ্ত নেত্রী ও তার ছেলে পলাতক আসামিকে ক্ষমতায় চান, তারা কেন চান বুঝি না’’। প্রধানমন্ত্রী এই কথাতেই প্রমাণ হয় তিনি বুঝে গেছেন সরকারের সময় নেই। আমরা আগামীকালের সম্মেলনে অবৈধ ফ্যাসিবাদ সরকারকে লালকার্ড দেখাবো।

উল্লেখ্য, কুমিল্লা টাউন হল মাঠে আগামীকাল শনিবার বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। সমাবেশের আগেই লোকে লোকারণ্য কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠ। দলে দলে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading