জনগণই পরবর্তী সরকার নির্বাচিত করবে : আইনমন্ত্রী
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:২০
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, জনগণই পরবর্তী সরকার নির্বাচিত করবে। আইনমন্ত্রী শুক্রবার (২৫ নভেম্বর) তার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে অধিষ্ঠিত করেছে। পাঁচ বছর জন্য শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করেছে। তিনি পাঁচ বছর ক্ষমতায় থাকবেন। পাঁচ বছর পর আবারও নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণই পরবর্তী সরকার নির্বাচিত করবে।
এদিন তিনি কসবা উপজেলার গোপীনাথপুরে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য ২ একর ৫৯ শতাংশ খাস জমিতে ৮৫টি ঘর নির্মাণ কাজের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।
এসময় মন্ত্রীর সাথে ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ-উল-আলমসহ দলীয় নেতাকর্মীরা।
ইউডি/এজেএস

