অগ্রণী স্মার্ট ব্যাংকিং শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

অগ্রণী স্মার্ট ব্যাংকিং শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৩০

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) এবং আইটি এন্ড এমআইএস ডিভিশনের যৌথ আয়োজনে গতকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ‘অগ্রণী স্মার্ট ব্যাংকিং’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ওয়েবিনারটি ভার্চুয়ালি উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক রূবানা পারভীন, সিআইটিও মো.শাহীনূর রহমান, দূয়ার ব্যাংকিং-এর এসইভিপি জালাল উদ্দিন মাহমুদ এবং আইটি এন্ড এমআইএস ডিভিশনের উপমহাব্যবস্থাপক মো.আফজাল হোসেন।

সভাপতিত্ব করেন এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদ। ওয়েবিনারে অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার তিনশতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading