বাবার মৃত্যুর খবর শুনে ছেলের মৃত্যু

বাবার মৃত্যুর খবর শুনে ছেলের মৃত্যু

উত্তরদক্ষিণ । শনিবার, ২৬ নভেম্বর ২০২২ । আপডেট ২২:৩৫

নোয়াখালী সদর উপজেলায় বাবা আবদুল হালিমের (৭৮) মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে ছেলে হাফিজুল ইসলাম মামুনের (৩২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের করিমপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

তারা হলেন, নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের করিমপুর গ্রামের ডুবাইওলা বাড়ির আবদুল হালিম ও হাফিজুল ইসলাম মামুন।

স্থানীয় এলাকাবাসীরা জানান, শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন আবদুল হালিম। তার পাঁচ ছেলে তিন মেয়ে। হাফিজুল ইসলাম মামুন রেন্টে কার-এ ভাড়া গাড়ি চালাতেন। তিনি বাবা মায়ের ২য় সন্তান। চট্টগ্রাম থেকে ট্রিপ শেষ করে শুক্রবার রাতে বাড়ি ফিরেন মামুন। বাড়িতে এসে বাবার মৃত্যুর খবর শুনে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। পরবর্তীতে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক আবদুল হক বলেন, মামুন চট্টগ্রাম থেকে একটা ভাড়া শেষ করে রাতে বাড়িতে ফিরেন। বাড়িতে পৌঁছার আগেই তার মৃত্যু হয়। সে বাবার মৃত্যুর খবর সহ্য করতে পারেন নাই।

স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, আমরা ছেলে মামুনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। মামুন ২ সন্তানের পিতা। এক পরিবারের দুইজনের মৃত্যুতে চারদিকে শোকের ছায়া বিরাজ করছে।

এওজবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল ১০টায় বাবা সন্তানের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়েছে। যারা এসেছেন সবাই খুব কান্নাকাটি করেছেন। পরবর্তীতে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading