এতটা ফুলেছে নেইমারের পা

এতটা ফুলেছে নেইমারের পা

উত্তরদক্ষিণ । বরিবার, ২৭ নভেম্বর ২০২২ । আপডেট ১২:৫৫

সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গ্রুপ পর্বে সেলেসাওদের পরবর্তী ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে, যেটা খেলতে পারবেন না তিনি। পরের ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে খেলার একটা ক্ষীণ সম্ভাবনা টিকে আছে এখনও।

নেইমারের ইনজুরির পরিস্থিতি এখন কোন পর্যায়ে, সেটা নিয়ে ভক্ত-সমর্থকদের উদ্বেগের শেষ নেই। প্রিয় তারকাকে মাঠে দেখতে উদগ্রীব তারা।

এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার পায়ের একটি ছবি শেয়ার করেছেন নেইমার। সেখানে দেখা যায়, গোড়ালিটা ভীষণ ফুলে আছে। কালসিটে হয়ে গেছে চোট পাওয়া জায়গা।

পায়ের এমন অবস্থা হলেও দারুণ ইতিবাচক আছেন নেইমার। সঙ্গে হাসিমুখের একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘বোরা!!!’ (যার অর্থ- এগিয়ে চলো)।
এর মাধ্যমে বোঝা যায়, বেশ ফুরফুরে মেজাজে আছেন পিএসজির এই তারকা।

ক্যামেরুনের বিপক্ষে খেলতে পারবেন—এমন ইঙ্গিতও দিয়ে রাখলেন হয়তো।

ইউডি/ এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading