ঠাকুরগাঁওয়ে বাসচাপায় প্রাণ গেল বাবা-মা-মেয়ের
ঘটনাস্থলেই হাফিজা বেগম মারা যান। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় মাসুদ রানা ও সিমিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন
উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৩৭
ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের দাশপাড়া এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা, মা ও মেয়ে নিহত হয়েছেন। রোববার (২৭ নভেম্বর) সকালে সদরের দাশপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাবা মাসুদুর রহমান, মা হামিদা বেগম ও মেয়ে মেহের নিগার। তারা সদর উপজেলার হরিহরপুর রোড কলেজপাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, মেহেরুন একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ত। সকালে বাবা-মা তাকে মোটরসাইকেলে মাদ্রাসায় নিয়ে যাচ্ছিল। এ সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি কামাল হোসেন বলেন, ‘রোববার সকালে মেয়েকে মাদরাসাদুল হুদা আল ইসলামিয়্যাহ আল সালাফিয়্যাহতে পৌঁছে দিতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তারা। ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের পল্লীবিদ্যুৎ এলাকা পার হয়ে দাসপাড়া এলাকায় পৌঁছলে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাস তাদের ধাক্কা দেয়।’
‘ঘটনাস্থলেই হাফিজা বেগম মারা যান। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় মাসুদ রানা ও সিমিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন’, বলেন ওসি কামাল হোসেন।
ইউডি/এআই

