আয়াত হত্যা মামলার আসামি ফের ৭ দিনের রিমান্ডে

আয়াত হত্যা মামলার আসামি ফের ৭ দিনের রিমান্ডে
আবিরের বরাতে পিবিআই জানিয়েছে, আয়াতকে খুন করে মরদেহ ছয় টুকরা করে সাগরে ফেলে দেওয়া হয়। এরপর মরদেহের খণ্ডিত অংশ উদ্ধারে পিবিআই অভিযান চালালেও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি।

উত্তরদক্ষিণ । সোমবার , ২৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:৫৫

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার নিখোঁজ পাঁচ বছরের শিশু আয়াত হত্যা মামলায় আবীর আলীর ফের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৮ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হালিমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

সাত দিনের রিমান্ডের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট সেলিম উল্লাহ চৌধুরী। তিনি বলেন, শিশু আয়াতকে অপহরণের পর হত্যা করার ঘটনায় অভিযুক্ত আবীর আলীকে ১০ দিনের রিমান্ড নেওয়ার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৫ নভেম্বর ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী আলিনা ইসলাম আয়াত। ২৪ নভেম্বর রাতে আবির আলীকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আটকের পর পিবিআই’র জিজ্ঞাসাবাদে শিশু আয়াতকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করে খুন করার কথা স্বীকার করে আবির।

আবিরের বরাতে পিবিআই জানিয়েছে, আয়াতকে খুন করে মরদেহ ছয় টুকরা করে সাগরে ফেলে দেওয়া হয়। এরপর মরদেহের খণ্ডিত অংশ উদ্ধারে পিবিআই অভিযান চালালেও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি।

২৬ নভেম্বর আবিরকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। এ ঘটনায় আয়াতের বাবা সোহেল রানা বাদী হয়ে নগরের ইপিজেড থানায় মামলা করেন।

রোববার শিশু আলীনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যায় অভিযুক্ত রিমান্ডে থাকা আবীর আলীকে সঙ্গে নিয়ে মরদেহের খণ্ডিত অংশগুলোর সন্ধানে ফের তল্লাশি চালায় পিবিআই চট্টগ্রাম মেট্রো। তবে কিছুই উদ্ধার করতে পারেনি পিবিআই।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading