এসএসসি ২০২২: শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯৭৫
গত বছর শতভাগ পাস করেছিল পাঁচ হাজার ৪৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
উত্তরদক্ষিণ । সোমবার , ২৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:১১
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে দেখা যায়, দেশের মোট দুই হাজার ৯৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় এ ফল প্রকাশ করা হয়।
ফলাফলে বলা হয়েছে, দেশের মোট ২৯ হাজার ৬৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী।
এসব প্রতিষ্ঠানের মধ্যে দুই হাজার ৯৭৫টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
গত বছর শতভাগ পাস করেছিল পাঁচ হাজার ৪৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
ইউডি/এআই

