এসএসসি ২০২২: ফলে এগিয়ে কারিগরি শিক্ষা বোর্ড

এসএসসি ২০২২: ফলে এগিয়ে কারিগরি শিক্ষা বোর্ড
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার ৮৮ দশমিক ১০ শতাংশ, মাদ্রাসা বোর্ডে পাশের হার ৮২ দশমিক ২২ শতাংশ এবং কারিগরি শিক্ষা র্বোডে পাশের হার ৮৯ দশমিক ৫৫ শতাংশ। ফলাফল পাশের হারে এগিয়ে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।

উত্তরদক্ষিণ । সোমবার , ২৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:১৬

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল সোমবার (২৮ নভেম্বর) প্রকাশ করা হয়েছে।

ফলাফলে দেখা যায়, দেশের কারিগরি শিক্ষা বোর্ড এগিয়ে আছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার ৮৮ দশমিক ১০ শতাংশ, মাদ্রাসা বোর্ডে পাশের হার ৮২ দশমিক ২২ শতাংশ এবং কারিগরি শিক্ষা র্বোডে পাশের হার ৮৯ দশমিক ৫৫ শতাংশ। ফলাফল পাশের হারে এগিয়ে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।

দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব তথ্য জানিয়েছেন।

তবে দুপুর ১২টার পর থেকে নিজ নিজ প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয়।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading