গ্লোবাল হেভি কেমিক্যালসের লভ্যাংশ ঘোষণা

গ্লোবাল হেভি কেমিক্যালসের লভ্যাংশ ঘোষণা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ । আপডেট ১১:৩৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারকে ২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। তবে পরিচালকরা কোনো লভ্যাংশ পাবেন না।।

সোমবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় ১ টাকা ৫৭ পয়সা লোকসান দিয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৩৪ পয়সা আয় করেছিল।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৩ টাকা ৬৮ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ ডিসেম্বর।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading