হুন্ডি অপরাধী চক্রের তৎপরতা বন্ধ হোক
রফিকুল আলম । মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ । আপডেট ১২:০০
বিভিন্ন ধরনের অপরাধী চক্রের তৎপরতা সামনে আসে- যা স্বাভাবিকভাবেই উদ্বেগজনক বলে প্রতীয়মান হয়। বলার অপেক্ষা রাখে না, এসব চক্রের দৌরাত্ম্য রোধ করতে না পারলে সেটি শঙ্কাজনক বাস্তবতাকে স্পষ্ট করে। সঙ্গত কারণেই সংশ্লিষ্টদের কর্তব্য হওয়া দরকার, এসব চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। সম্প্রতি পত্রপত্রিকায় প্রকাশিত খবরে জানা গেল, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে কোটি কোটি টাকা হুন্ডি করছে একাধিক চক্র।
জানা যাচ্ছে, সংঘবদ্ধ হুন্ডিচক্র প্রবাসী বাংলাদেশিদের উপার্জিত বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে তা দেশে না পাঠিয়ে ওই বৈদেশিক মুদ্রার সমপরিমাণ মূল্যে স্থানীয় মুদ্রায় পরিশোধ করে।
আমরা মনে করি, সামগ্রিক পরিস্থিতি আমলে নেওয়া এবং এর পরিপ্রেক্ষিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। সর্বোপরি, প্রবাসী আয় দেশের সামগ্রিক অর্থনীতিতে অবদান রাখে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ। ফলে কোনোভাবেই যেন এসব চক্র তাদের কর্মকান্ড চালাতে না পারে সেটি নিশ্চিত করতে হবে। সামগ্রিক পরিস্থিতি আমলে নিয়ে এই ধরনের চক্রের অপতৎপরতা রুখতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকুক এমনটি কাম্য।
লেখক: সমাজ গবেষক
ইউডি/কেএস

