চীনে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সমর্থন করে আমেরিকা

চীনে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সমর্থন করে আমেরিকা
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘শূন্য করোনা নীতির’ বিরুদ্ধে দেশটির সাধারণ মানুষের মধ্যে ক্রমে বাড়তে থাকা ক্ষোভ বিক্ষোভে রূপ নেয়। গত বৃহস্পতিবার দেশটির জিনজিয়াং প্রদেশের উরুমকি শহরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়।

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:১৩

চীনে শূন্য-কোভিড নীতির বিরুদ্ধে আয়োজিত জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সমর্থন করে আমেরিকা। চীনে করোনাবিরোধী ব্যাপক বিক্ষোভের বিষয়ে সোমবার (২৮ নভেম্বর) হোয়াইট হাউসের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে। খবর রয়টার্সের।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘মানুষকে সমবেত হওয়ার, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সুযোগ দেওয়া উচিত।’

জন কিরবি বলেন, ‘হোয়াইট হাউস শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সমর্থন করে।’

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘শূন্য করোনা নীতির’ বিরুদ্ধে দেশটির সাধারণ মানুষের মধ্যে ক্রমে বাড়তে থাকা ক্ষোভ বিক্ষোভে রূপ নেয়। গত বৃহস্পতিবার দেশটির জিনজিয়াং প্রদেশের উরুমকি শহরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়।

বাসিন্দাদের ভবনে আটকে পড়া ও উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার জন্য করোনার কঠোর বিধিনিষেধকে দায়ী করা হয়। এই ঘটনার জেরে শুরু হওয়া বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

দেশটিতে সোমবারও বিক্ষোভ হয়। দিনভর বিক্ষোভকারীদের দমাতে কঠোর অবস্থান নিতে দেখা যায় পুলিশকে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading