রেমিট্যান্স পাঠানো যাবে এমএফএসের মাধ্যমে

রেমিট্যান্স পাঠানো যাবে এমএফএসের মাধ্যমে

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৫৮

এখন থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমেও দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এমএফএসগুলোকে আন্তর্জাতিক স্বীকৃত অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ব্যাংক, ডিজিটাল ওয়ালেট, কার্ড স্কিম এবং অর্থ লেনদেন সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর অনুমতি দেওয়া হবে।’

বৈদেশিক মুদ্রা পেতে এমএফএসগুলোকে বিদেশি অর্থ লেনদেন প্রতিষ্ঠানগুলোর (পিএসপি) সঙ্গে স্থায়ীভাবে সমন্বিত ব্যবস্থা থাকতে হবে এবং রেমিট্যান্সের সমপরিমাণ টাকা প্রবাসীদের এমএফএস অ্যাকাউন্টে জমা করা হবে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading