১০ টাকার টিকিটে চোখের চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

১০ টাকার টিকিটে চোখের চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৯ নভেম্বর) ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হাসপাতালে ১০ টাকার আউটডোর টিকিট কেনার পর একজন সাধারণ রোগীর মতো তার চোখ পরীক্ষা করিয়েছেন।

সরকার প্রধান চিকিৎসা নেওয়ার জন্য সকাল ৮টায় শেরেবাংলা নগর হাসপাতালে যান। তিনি নিয়মিত এ হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি সেখানে পৌঁছানোর পর হাসপাতালের পরিচালক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গোলাম মোস্তফা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

হাসপাতাল ত্যাগের আগে প্রধানমন্ত্রী সেখানকার চিকিৎসক ও নার্স এবং আউটডোরে সেবা গ্রহণ করতে আসা লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন, চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ছবি তোলায় অংশ নেন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading