বৃহস্পতিবার থেকে কমবে রাতের তাপমাত্রা

বৃহস্পতিবার থেকে কমবে রাতের তাপমাত্রা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:২২

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে।

বৃষ্টির পূর্বাভাসের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘মধ্যে বঙ্গোপসাগরে একটি বায়ুর ঘূর্ণন সৃষ্টি হয়েছে যেটাকে এখনই লঘুচাপ বলা যাবে না। এ কারণে আগামী ২৪ ঘণ্টা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে হালকা অথবা গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে।’

‘আগামী ২৪ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে এর ফলে আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে’, বলেন ওমর ফারুক।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading