ইন্ডিয়ায় বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে ‘ডিজিটাল রুপি’

ইন্ডিয়ায় বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে ‘ডিজিটাল রুপি’
ডিজিটাল ওয়ালেটে রাখা রুপি ব্যবহার করার জন্য থাকবে একটি করে স্ক্যান কোড বা কিউআর কোড। যা স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করে যাবতীয় খরচ মেটানো যাবে।

উত্তরদক্ষিণ । বুধবার, ৩০ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:০০

বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল অর্থ ব্যবস্থা চালু করতে যাচ্ছে ইন্ডিয়া। পরীক্ষামূলকভাবে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে ‘ডিজিটাল রুপির পরিষেবা চালু করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই)। তবে সব জায়গায় এই ডিজিটাল মুদ্রা লেনদেনের সুযোগ এখনই মিলবে না।

ইন্ডিয়ান সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আপাতত দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এবং ভুবনেশ্বর শহরে এই পরিষেবা চালু করা হবে।

আরবিআই’র ডিজিটাল রুপি কাগজের নোট এবং কয়েনের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে; যা পাওয়া যাবে সরাসরি ব্যাংক থেকেই। ডিজিটাল ওয়ালেটে রাখা রুপি ব্যবহার করার জন্য থাকবে একটি করে স্ক্যান কোড বা কিউআর কোড। যা স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করে যাবতীয় খরচ মেটানো যাবে।

দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু ও ভুবনেশ্বরে ডিজিটাল রুপির পরীক্ষামূলক প্রকল্প সফল হলে পরে আহমেদাবাদ, হুয়াজাতি, হায়দরাবাদ, ইনদোর, কোচি, লখনো, পাটনা, শিমলাসহ পুরো দেশে এ পরিষেবা চালু করবে আরবিআই।

তবে প্রথম পর্যায়ে আপাতত স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ইয়েস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাংক থেকে পাওয়া যাবে এই পরিষেবা।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading