এক সপ্তাহে ৯০ লাখ লোক পাবেন করোনার টিকা

এক সপ্তাহে ৯০ লাখ লোক পাবেন করোনার টিকা
‘যেদিন প্রচার হবে তার পরের দিন ওই এলাকায় টিকা দেওয়া হবে। তিনদিন প্রচার করা হবে, তিনদিন টিকা দেওয়া হবে। আমাদের লক্ষ্য প্রায় ৯০ লাখ মানুষকে টিকার আওতায় আনা। সেভাবে আমরা প্রস্তুতিও গ্রহণ করেছি’

উত্তরদক্ষিণ । বুধবার, ৩০ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:১০

বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী সাত দিনের বিশেষ ক্যাম্পেইনে ৯০ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে।

বুধবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে ইপিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।

ডা. শামসুল হক বলেন, ‘আগামী ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। সাত দিনব্যাপী ক্যাম্পেইনে ছয়টি কর্মদিবস পড়বে। এই কর্মদিবসকে আমরা দুই ভাগে ভাগ করেছি।

‘যেদিন প্রচার হবে তার পরের দিন ওই এলাকায় টিকা দেওয়া হবে। তিনদিন প্রচার করা হবে, তিনদিন টিকা দেওয়া হবে। আমাদের লক্ষ্য প্রায় ৯০ লাখ মানুষকে টিকার আওতায় আনা। সেভাবে আমরা প্রস্তুতিও গ্রহণ করেছি’, বলেন তিনি।

‘আমাদের মোট কেন্দ্রের সংখ্যা হবে ১৫ হাজার ৯৮৪টি এবং সেখানে ১৭ হাজার ১১৬টি টিম কাজ করবে। প্রতিটি টিমে দুই জন করে ভ্যাকসিনেটর হিসেবে মোট ৩৪ হাজার ২৩২ জন এবং প্রতিটি টিমে তিন জন করে মোট ৫১ হাজার ৩৪৮ স্বেচ্ছাসেবী থাকবে। প্রায় এক লাখ মানুষ সরাসরি টিকাদানে জড়িত থাকবে। এর বাইরেও লক্ষাধিক মানুষ পরোক্ষভাবে কাজ করবে, বলেন ডা. শামসুল হক।

তিনি জানান, এ পর্যন্ত আমরা ৩৪ কোটি ৩৪ লাখ ভ্যাকসিন সংগ্রহ করেছিলাম।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading