সূচক পতনে চলছে লেনদেন

সূচক পতনে চলছে লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১১:৫৪

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১৪১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ২৩৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক তিন পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ২১০ পয়েন্টে।

আজ ডিএসইতে ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে এক কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading