আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ট্রাস্টি সভা ১২ ডিসেম্বর
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৩৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। বন্ডটির ট্রাস্টি সভা আগামী ১২ ডিসেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বন্ডটির ট্রাস্টি সভায় দ্বিতীয় অর্ধবার্ষিকীর মুনাফা প্রকাশ করবে।
২০২১ সালে বন্ডটি সাড়ে ৮ শতাংশ মুনাফা ঘোষণা করেছিল।
ইউডি/এআই

