২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে রোববার
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৩৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামী ৪ ডিসেম্বর, রোববার স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ম্যাকসন্স স্পিনিং ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৫ ডিসেম্বর, সোমবার। আলোচ্য কোম্পানিগুলোর রেকর্ড তারিখ ৬ ডিসেম্বর, মঙ্গলবার।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ইউডি/এআই

