করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:০৩

দেশের মানুষকে কোভিড-১৯ টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে। ষাটোর্ধ্ব মানুষ চতুর্থ ডোজ পাবেন সবার আগে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের হাতে টিকা আছে। চতুর্থ ডোজ টিকা দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। টিকা দেওয়ার ব্যাপারে টেকনিক্যাল কমিটিরও সম্মতি আছে।’

চীন, জাপানসহ বেশ কয়েকটি দেশে করোনার সংক্রমণ আবার বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে। যদিও দেশে সংক্রমণের হার তুলনামূলকভাবে অনেক কম।’

দেশে করোনায় মৃত্যু ৩০ হাজারের কম উল্লেখ করে জাহিদ মালেক বলেন, আমরা একটি মৃত্যুও চাই না।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, আজ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত করোনার টিকা দেওয়ার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। এই সাত দিনে ৯০ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশের মানুষকে করোনার টিকা দেওয়া শুরু করে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading