‘আমি হলে মিস করতাম না’, মেসির পেনাল্টি নিয়ে তসলিমা নাসরিন

‘আমি হলে মিস করতাম না’, মেসির পেনাল্টি নিয়ে তসলিমা নাসরিন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:২৭

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে পড়ার শঙ্কায় ছিল আর্জেন্টিনা। সমীকরণের মারপ্যাঁচ বাদ দিয়ে নকআউটে উঠতে হলে ম্যাচে জয়ের বিকল্প ছিল না দলটির। আর সেই লক্ষ্যে স্কালোনির দল এক ধাপ এগিয়ে যেতে পারত প্রথমার্ধেই।

লিওনেল মেসি অপ্রত্যাশিতভাবে পেনাল্টি লক্ষ্যভেদে ব্যর্থ হওয়ায় সেটি হয়নি। তবে শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে কাতার বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা।

এদিকে মেসির পেনাল্টি মিস করায় সমালোচনায় মুখর অনেকে। তেমনই একজন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘মনে হচ্ছে ওই পেনাল্টি কিকগুলো আমি হলেও মিস করতাম না। কিন্তু মিস করলেন মেসি। পুরোই মেস। কোনো মানে হয়? বিশ্বকাপে তিনটে পেনাল্টি কিকের মধ্যে দুটোই মিস করলেন মেসি। আর একে নিয়ে লোকের ম্যাডনেসের সীমা নেই। শুনেছি, খেলতে গিয়ে এ পর্যন্ত ২৯টা নাকি ৩১টা পেনাল্টি উনি মিস করেছেন। উফ! ভাবা যায়?’

বিশ্বকাপে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনার। তবে প্রথমার্ধের লিওনেল মেসির পেনাল্টি ব্যর্থতায় গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান আলভারেজের গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দেশটি।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading