ইন্ডিয়ার বিপক্ষে ছিটকে গেলেন তামিম

ইন্ডিয়ার বিপক্ষে ছিটকে গেলেন তামিম

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৪০

ইন্ডিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ছিটকে পড়েন তাসকিন আহমেদও।

জানা গেছে, বুধবার (৩০ ডিসেম্বর) মিরপুরে ওয়ার্ম আপ ম্যাচ খেলার সময় কুঁচকিতে চোট পান তামিম। অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ওয়ানডে অধিনায়ককে। হাঁটুর স্ক্যান করানোর পর সুখবর পাওয়া যায়নি। যে কারণে তার খেলা হচ্ছে না ওয়ানডে সিরিজে।

এদিকে তামিমের অনুপস্থিতিতে দলের নেতৃত্বে কে আসবেন এ বিষয়ে এখনো কিছুই জানায়নি বিসিবি। তবে কয়েকটি সূত্রের খবর, নেতৃত্বে আসতে পারেন সাকিব আল হাসান।

তাসকিনের জায়গায় ইন্ডিয়া সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারেন শরিফুল ইসলাম। যদিও বিসিবির পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ নিয়ে কিছুই বলা হয়নি।

বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, ‘এখনো মেডিকেল বিভাগ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু পাইনি। শুনেছি তাদের কিছু সমস্যা আছে। এটা আগে জানতে হবে যে কতদিনের জন্য তারা ছিটকে যাচ্ছে।’

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading