গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ: নতুন সভাপতি মাহবুব, সম্পাদক আজম

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ: নতুন সভাপতি মাহবুব, সম্পাদক আজম

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:২৪

বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মাহবুব আলী খানকে সভাপতি ও জিএম শাহাবুদ্দিন আজমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কাজী লিয়াকত আলীকে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আবু সিদ্দিক শিকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গোলাম কবিরকে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও আলিমুজ্জামান বিটুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এর আগে দীর্ঘ সাত বছর পর আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

বেলা ১১টায় ওই সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading