‘শারীরিক, মানসিক ও আর্থিক টর্চার করেছে’

‘শারীরিক, মানসিক ও আর্থিক টর্চার করেছে’
চলতি বছর ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাহীকে বিয়ে করেন সারিকা। এটি তার দ্বিতীয় বিয়ে।

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:১২

মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। স্বামী জি এস বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে মারধর ও যৌতুক দাবির অভিযোগ আনেন এই অভিনেত্রী। সারিকার এই মামলা আমলে নিয়েছেন আদালত।

সারিকা বলেন, ‘আমি সংসার জীবন নিয়ে অতিষ্ঠ। সে (রাহী) আমাকে শারীরিক, মানসিক ও আর্থিক- সব দিকেই টর্চার করেছে।

‘একজন নারী কখন ঘরের বিষয়গুলো প্রকাশ্যে আনে- এটা সবাইকে বুঝতে হবে। বিষয়টি পারিবারিকভাবে বেশ কয়েকবার সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু লাভ হয়নি। দিনকে দিন আরও খারাপের দিকে গেছে। তাই বাধ্য হয়ে বিচার চেয়ে আদালতে গিয়েছি’, বলেন সারিকা।

২০০৬ সালে মডেলিং দিয়ে শোবিজে পা রাখেন সারিকা। এরপর ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি।

চলতি বছর ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাহীকে বিয়ে করেন সারিকা। এটি তার দ্বিতীয় বিয়ে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading