শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন
রায়হান মজুমদার । শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৯:১৫
ঋতু পরিক্রমায় ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। এই শীত নিয়ে আসে কিছু মানুষের জন্য শান্তিময় আগমনি বার্তা। কিন্তু নিম্নবিত্ত এবং সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য এই শীত নিয়ে আসে এক ভয়াবহ দুর্ভোগ। তারা প্রয়োজনীয় শীতের কাপড় না থাকার করণে শীতে প্রচন্ড রকমের কষ্ট করে। বিশেষ করে গৃহহীন মানুষ, পথশিশুদের কষ্টের কোনো শেষ থাকে না এই শীতকালে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে তাদের কষ্ট লাঘবের জন্য চেষ্টা করা।
সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন ব্যক্তিরা যদি দুর্দশাগ্রস্ত মানুষের পাশে না দাঁড়ায়, তা হলে মানুষের দুর্ভোগ শুধু বাড়বেই। এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে। ব্যক্তিপর্যায়ের উদ্যোগের মাধ্যমে এমন পরিস্থিতি থেকে শীতার্তদের রক্ষা করা যায়। সমাজে যারা বিত্তবান ব্যক্তি, তারা চাইলেই ছিন্নমূল মানুষের এই হাড় কাঁপানো শীতের সময় একটু সাহায্য করতে পারেন। আপনাদের একটু সহযোগিতার মাধ্যমেই অসহায় মানুষের মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে পারা সম্ভব। তাহলে শীতার্ত মানুষের কষ্ট কিছুটা কমে আসবে।
লেখক: সাংবাদিক।
ইউডি/কেএস

