‘বাজিরাও সিংহম’ হয়ে ফিরছেন অজয়

‘বাজিরাও সিংহম’ হয়ে ফিরছেন অজয়

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১০:১০

বলিউড অভিনেতা অজয় দেবগনের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘সিংহম’। রোহিত শেঠি পরিচালিত এ ফ্যাঞ্চাইজির প্রথম পার্ট মুক্তি পায় ২০১১ সালে। দুই বছরের বিরতি নিয়ে নির্মিত হয় ‘সিংহম রিটার্নস’। এ ফ্যাঞ্চাইজিতে ‘বাজিরাও সিংহম’ চরিত্রে অভিনয় করে দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন অজয়।

অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছিল, এ ফ্যাঞ্চাইজির নতুন পার্ট আসছে। কিন্তু তারপর কেটে গেছে প্রায় এক দশক। এবার জানা গেলো, অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন পার্ট নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন অজয়-রোহিত। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এক টুইটে এসব তথ্য নিশ্চিত করেছেন।

টুইটে তরন আদর্শ লিখেন, ‘‘অজয় দেবগন ও রোহিত শেঠি আবারো এক হচ্ছেন ‘সিংহম এগেন’ সিনেমার জন্য। এখন পর্যন্ত তারা অন্যতম সফল জুটি। নতুন এ সিনেমার নাম রাখা হয়েছে ‘সিংহম এগেন’। ‘ভোলা’ সিনেমার শুটিং শেষ হলেই এ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন অজয়।’’

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি পরিচালক রোহিত শেঠি। তবে চলতি বছরের আগস্টে ইন্ডিয়া টুডেকে এই নির্মাতা বলেছিলেন—‘‘আমরা ‘সিংহম থ্রি’ সিনেমার প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে শুরু করেছি। আগামী বছরের এপ্রিলে আমরা শুটিং শুরু করব। অজয় স্যার তার কিছু কাজ নিয়ে ব্যস্ত, আমার হাতেও কাজ আছে।’’

অজয় দেবগন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দৃশ্যম টু’। ভারত জুড়ে মোট ৩ হাজার ৩০২টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে এটি। বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে এটি। দীর্ঘদিন পর এ সিনেমার মাধ্যমে বলিউড বক্স অফিসে কিছুটা স্বস্তি ফিরেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading